নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: উন্নয়ন কর্মসূচী বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ ডেভেলমেন্ট সার্ভিস সেন্টার (বিডিএসসি) এর কুড়িগ্রামের নাগেশ্বরী অফিসের একাউন্টস্ ম্যানেজার ফয়জার রহমান দুলাল প্রায় এক কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছে। এ ঘটনায় বিডিএসসির নির্বাহী পরিচালক হাসান আলী নাগেশ্বরী থানায় মামলা করলে একাউন্টস্ অফিসার মাহাফুজার রহমান প্রামানিক এবং সাপোর্ট স্ট্যাপ মাসুদ রানাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার কৃত মাহফুজার লালমনিহাট জেলার খুনিয়াগাছা গ্রামের মৃত মতিউর রহমান প্রামানিকের ছেলে এবং মাসুদ রানা কুড়িগ্রাম সদরের টাপু ভেলাকোপা গ্রামের আব্দুল বারির ছেলে। বিডিএসসি অফিস সুত্রে জানা গেছে প্রোগ্রাম ম্যানেজার রুহুল উল্লা খান কামাল ও একাউন্টস্ ম্যানেজার ফয়জার রহমান দুলাল র্দীঘদিন থেকে বিভিন্ন কৌশল অবলম্বন করে অগ্রণী ব্যাংক নাগেশ্বরী শাখা থেকে সিএলপি প্রোগ্রামের হতদরিদ্রদের উন্নয়ন প্রকল্পের ৯৪ লক্ষ টাকা বিভিন্ন সময় মাহাফুজার রহমান প্রামানিক এর নামে বাহক চেক প্রদান করে প্রতারকরা উক্ত টাকা হাতিয়ে নেয়। এঘটনা ফাস হওয়ার মহুর্ত্তে নাগেশ্বরী অফিসের একাউন্টস্ ম্যানেজার ফয়জার রহমান দুলাল স্ব-পরিবারে রাতারাতি পালিয়ে যায়। প্রতারক ফয়জার রহমান দুলাল রংপূর জেলার কাউনিয়া উপজেলার ধামেরকুঠি পশ্চিম পাড়া গ্রামের মৃত আব্দূল হালিমের ছেলে বলে জানা গেছে। এব্যাপারে চেকের যৌথ স্বাক্ষরকারী বিডিএসসির প্রোগ্রাম ম্যানেজার রুহুল উল্লা খান কামাল জানান, দীর্ঘদিন থেকে তিনি ব্যাংক থেকে টাকা চেকের মাধ্যমে ক্যাশ করে এ ঘটনা ঘটিয়েছেন। সংস্থার নিবার্হী পরিচালক হাছান আলী বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে তবে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্দে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।