• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অস্কারজয়ী ‘ফ্রোজেন’ মুভির সদস্য বাংলাদেশি নাশিত জামান

Oskarবিনোদন ডেস্ক: এবারের অস্কার আসরে সেরা অ্যানিমেশন মুভি ছাড়াও বেশ কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে ‘ফ্রোজেন’। আর ওয়াল্ট ডিজনি’র এ মুভিটি নির্মাণকারী দলের লাইটিং টিম জিতে নিয়েছে সম্মানজনক অস্কার পুরস্কার। আর এ টিমের একজন গর্বিত সদস্য ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকার নাগরিক নাশিত জামান। নাশিত বর্তমানে ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওতে কর্মরত রয়েছেন। ফ্রোজেন ছাড়াও তিনি লাইফ অফ পাই, দ্য স্মারফস, ট্যাঙ্গেল্ড, জি ফোর্স ইত্যাদি বিখ্যাত এনিমেটেট মুভির ফিল্মোগ্রাফির সাথে যুক্ত।
একই সাথে তিনি Traceback Studioর লেখক ও ডিরেক্টরও। নাশিত যুক্তরাষ্ট্রের কর্ণেল বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার গ্রাফিক্সের উপর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন।
আমেরিকা প্রবাসী কক্সবাজারের কৃতি সন্তান হারুনুজ্জামানের বড় মেয়ে এই নাশিত জামান। তিনি সাবেক সংসদ সদস্য মরহুম খালেকুজ্জামান ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সহিদুজ্জামানের বড় ভাইয়ের প্রথম সন্তান। সাবেক শ্রমমন্ত্রী মৌলভী ফরিদ আহমদের প্রথম পুত্র হারুনুজ্জামান ১৯৭৮ সালে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ের উপর পিএইডি নিয়ে আমেরিকায় গবেষণার পাশাপাশি বসবাস শুরু করে। নাশিত জন্মগত সুত্রে আমেরিকান হলেও তার পিতৃভূমি কক্সবাজার তথা বাংলাদেশকে নিয়ে গর্ব করেন। ভবিষ্যতে তিনি তার কর্ম দিয়ে বিশ্বের আরো বড় বড় সম্মান ও স্বীকৃতি লাভের জন্য সকলের দোয়া কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ