• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন |

জুতা চুরি নিয়ে ঢাবি ছাত্রলীগে ফের সংঘর্ষ

Song-1ঢাকা: জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের দু’দলের মধ্যে আবারো সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধূর ক্যান্টিনের সামনে এ ঘটনা ঘটে। এ নিয়ে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে জিয়াউর রহমান হলে জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয় গ্রুপ দেশিয় অস্ত্র নিয়ে হলে মহড়া দেয়।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে জিয়া হল শাখা ছাত্রলীগের সভাপতি আবু সালমান প্রধান শাওনের কর্মী ও হলের সহ-সভাপতি সাদ্দাম এবং কর্মী হাসু হলের সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্সের কর্মী সোহাগকে মারধর করে। এসময় ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুস্তাক এবং শারমিন সুলতানা লিলি উপস্থিতি ছিলেন।
তারা বিষয়টি মীমাংসা করতে চাইলেও ছাত্রলীগ কর্মীরা তাদের সামনেই মারামারি করতে থাকে। এসময় বিশ্ববিদ্যালয়ের সভাপতি মেহেদী হাসান মোল্লা এবং সাধারণ সম্পাদক ওমর শরীফ ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পরে মধুর ক্যান্টিনের সামনেই বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও সাধারণ সম্পাদক জিয়া হল ছাত্রলীগের কর্মীদের হুমকি-ধমকি দেন। ওমর শরীফ উপস্থিত সবার সামনেই সাদ্দামকে চড়-থাপ্পড় মারেন।
পরে হল থেকে দুই গ্রুপের কর্মীরা মধুর ক্যান্টিনে জড়ো হলে বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় নেতারা তাদেরকে নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সভাপতি মেহেদী হাসান মোল্লা বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা এসব কাজ করে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। এরা ছাত্রদল-শিবিরের হয়ে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ