লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হিরামানিক গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত, শাহদাত হত্যামামলার রায়ে মোখলেছার ও মুকুল নামের আপন দু’ভাইকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের হিরামানিক গ্রামে ২০০৯সালের ৯সেপ্টেম্বর সকাল ৯টায় পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত ওই গ্রামের শাহাদত সহ বেশ কয়েকজন। আশংকা জনক অবস্হায় ওই দিনেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ার পথে সে মারা যায়। নিহত শাহাদতের স্ত্রী মনোয়ারা বেগম গত ২২ সেপ্টেম্বর লালমনিহাট সদর থানায় ৬ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার অভিযোগ পত্র দাখিলের দীঘীদিন পর আজ বিকেলে রায় দেয়া হয়। রায়ে হিরামানিক গ্রামের কাদি মোল্লার পুত্র মোখলেছার ও মুকুল কে যাবজ্জীবন কারাদন্ডাদেশ সহ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরোও ৩মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন অতিরিক্ত দায়রা জজ মোঃ সিদ্দিকুর রহমান। অপর ৪ আসামীকে বেকুসুর খালাস প্রদান করেন তিনি।
লালমনিরহাট জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মোঃ আকমল হোসেন বলেছেন, এ মামলার রায়ে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে এবং বাদীপক্ষ এ রায়ে সন্তুষ্ট হবে বলে বিশ্বাস করছি।