নীলফামারী প্রতিনিধি: অনুর্ধ ১৫বালিকা ফুটবল দলের পাঁচ দিনব্যাপি জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ বৃহস্পতিবার দুপুরে শেষ হয়েছে। নীলফামারী জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রশিক্ষনে শিশু সুরক্ষা, জীবন দক্ষতা, জেন্ডার ও নেতৃত্বের বিকাশ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। বালিকা ফুটবল দলের আত্মবিশ্বাস বাড়াতে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রশিক্ষণের আয়োজন করে। নীলফামারী বালিকা ফুটবল দলের ৩০জন সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে সহায়ক হিসেবে ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের নুরুন্নাহার ও ফরিদুল জুলফিকার। প্রসঙ্গত প্ল্যানের সহযোগিতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে নীলফামারী জেলা স্টেডিয়ামে ৩০জন বালিকা ফুটবলার মাসব্যাপি আবাসিক প্রশিক্ষণ গ্রহণ করছেন।