• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রিজভীকে উকিল নোটিশ

rijviঢাকা: দল থেকে বহিষ্কারের অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে এক নেতার পক্ষে উকিল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের এক আইনজীবী।

জাতীয়তাবাদী বিএনপির গঠনতন্ত্র না মেনে রাজশাহীর দূর্গাপুর উপজেলার বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদকে বহিস্কার করার অভিযোগে এই নোটিশ প্রেরণ করা হয়। বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের আইনজীবী মো: আবু বকর সিদ্দিক রাজন এসএ পরিবহন ও ডাকযোগে এ আইনী নোটিশ পাঠান। নোটিশে উল্লেখ করা হয়, আগামী তিন দিনের মধ্যের বহিষ্কারের চিঠি প্রত্যাহার এবং প্রকাশে ইলেকট্রানিক্স ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে ভুল স্বীকার না করলে তাঁর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

নোটিশে বলা হয়, গত ১ মার্চ আমার মক্কেলের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। অথচ আমার মক্কেল বিএনপির কোন পদে নাই।

নোটিশে আরো বলা হয়, ব্যক্তিগত স্বার্থের কারণে, অনৈতিকভাবে, দলীয় গঠনতন্ত্রের বাইরে গিয়ে আমার মক্কেল আব্দুল ওয়াহেদের মর্যাদা ক্ষুন্ন করতে বহিষ্কারাদেশ দেয়া হয়েছে। এ ধরণের কাজ সংগঠনের গঠনতন্ত্র বিরোধী। রুহুল কবির রিজভী ছাড়াও রাজশাহী জেলা বিএনপি সভাপতি নাদিম মোস্তফাকেও নোটিশ দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ