• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিদিমার শেষ ইচ্ছায় রাইমা সেনের বিয়ে

raima-senবিনোদন ডেস্ক: মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন সাতপাকে বাঁধা পড়বেন আগামী ডিসেম্বরেই। তবে বিয়ের নির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত হলেও পরিবারের পক্ষ থেকে এখনো তা মিডিয়ার কাছে প্রকাশ করা হচ্ছে না।

জানা গেছে, মা মুনমুন সেনের পছন্দের পাত্রকেই বিয়ে করবেন রাইমা সেন। তার হবু বর পাঞ্জাবের একজন ধনাঢ্য ব্যবসায়ী।

এ প্রসঙ্গে রাইমার এক ঘনিষ্ঠ বান্ধবী জানান, দিদিমা সুচিত্রা সেনের শেষ ইচ্ছা পূরণ করতেই তড়িঘড়ি করে বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন রাইমা।

বিয়ের অনুষ্ঠানটি বাঙালি ঐতিহ্যবাহী রীতিতেই সম্পন্ন হবে। রাইমার বিয়ের পিঁড়িতে বসার খবরটি ভক্তরা উচ্ছ্বাসের সঙ্গেই লুফে নিয়েছেন। পুরো মিডিয়াপাড়া এখন তার বিয়ের আলোচনায় সরগরম।

তবে ভক্তরা রীতিমতো অপেক্ষায় রয়েছেন রাইমার মুখ থেকে সৌভাগ্যবান সেই পাত্রের নাম শোনার জন্য। সূত্রটি আরো জানিয়েছে, রাইমার মা মুনমুন সেন ও ছোট বোন রিয়া সেন ইতোমধ্যেই তার বিয়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন। কিছুদিনের মধ্যেই বিয়ের কেনাকাটা শুরু করবেন তারা। তবে প্রিয় নাতনির বিয়েটা দেখে যেতে পারলেন না মাহানায়িকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ