• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে ভ্রাম্যমান আদালতে ১০ প্রার্থীর জরিমানা

Adalot (2)দিনাজপুর প্রতিনিধি: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অপরাধে দিনাজপুর সদর ও ফুলবাড়ী উপজেলার ১০ প্রার্থীর জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  সদর উপজেলার  ৩ মহিলা ভাইস চেয়ারম্যান ও এক পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ফুলবাড়ী উপজেলায়  ২ চেয়ারম্যান, ৩ ভাইস-চেয়ারম্যান ও একজন মহিলা ভাইস-চেয়ারম্যানের এ জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এহতাসেম রেজার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করে। এ সময় দেয়ালে পোস্টার লাগানোর অভিযোগে সদর উপজেলা নির্বাচনে ৩ মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শাহীন সুলতানা বিউটি (পদ্মফুল), হাসমিন লুনা (প্রজাপতি) ও খালেদা পারভিন (কলস) এবং পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহবুবুল হক হেলালকে (টিয়াপাখি) ৩ হাজার করে মোট ১২ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
এদিকে, ফুলবাড়ীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে  ৬ প্রার্থীকে জরিমান করা হয়েছে।
জেলার ফুলবাড়ীর পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফরহাদ হোসেন এ জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফরহাদ হোসেন বলেন, প্রার্থীদের নির্বাচনী আচরণ লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আচরণবিধি লঙ্ঘনের সত্যতা পাওয়া যায়। এ কারণে উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নিজামুল হাসান শিশিরকে ৫ হাজার, তরিকুল ইসলামকে ৩ হাজার, ভাইস চেয়ারম্যান প্রার্থী মোশাররফ  হোসেনকে ৩ হাজার, খলিলুর রহমানকে ৩ হাজার, শাহ আলমগীকে ৩ হাজার এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোছাঃ শেফালী বেগমকে ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয় এবং তাদের সতর্ক করে দেয়া হয়। আগামী ১৫ মার্চ এ দুই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ