• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

দিনাজপুরে একতা এক্সপ্রেস ট্রেন থেকে ২টি পিস্তল উদ্ধার

Pestolদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন একতা এক্সপ্রেস থেকে মিষ্টির কার্টুনে রাখা বিদেশী দু’টি পিস্তল, দু’টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে জিআরপি পুলিশ।
দিনাজপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে দিনাজপুর রেলষ্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি। ট্রেনটি মন্মথপুর রেলষ্টেশন এলাকার কাছে ট্রেনে তল্লাসী চালানোর সময় ট্রেনের উপরের লোকারে রাখা একটি মিষ্টির কার্টনে জিআরপি থানার এএসআই গোলাম রব্বানী বিদেশী ২টি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি দেখতে পান। পুলহাট এলাকার দিপ্তী মিষ্টান্ন ভান্ডার দোকানের মিষ্টির কাটৃনে ছিলো আগ্নেয়াস্ত্রগুলো। পরে অস্ত্রগুলো দিনাজপুর রেলওয়ে স্টেশনে জিআরপি থানায় আনা হয়। তবে পরিত্যক্ত অবস্থায় থাকায় এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় জিআরপি থানা পুলিশ। উদ্ধার করা অস্ত্রগুলো কোতয়ালী থানায় জমা দেয়া হয়েছে। এ ব্যাপারে বৃহস্পতিবার রাতেই জিআরপি থানায় একটি মামলা হয়েছে। তবে এর সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ