• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমারে ভূয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিলের দাবিতে মানববন্ধন

07.03.14 picture-1 mucti caunsil manab chainডোমার (নীলফামারী) প্রতিনিধি: মুক্তিযোদ্ধা কমপ্লেক্স দ্রুত বাস্তবায়ন ও ভূয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিলের দাবিতে নীলফামারীর ডোমারে মানববন্ধন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড। আজ বেলা ১১ টায় শহরের মুক্তিযোদ্ধা সংসদের সামনে মানববন্ধনে বিভিন্ন শ্রেনীপেশার শতাধিক মানুষ অংশগ্রহন করেন। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা কমান্ডার নুরুন্নবীর সভাপতিত্বে সাবেক উপজেলা কমান্ডার শহিদুল ইসলাম চৌধুরী, আমিনার রহমান, আব্দুল জব্বার, ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল ইসলাম বাবুল, স্থপতি মুক্তিযোদ্ধা জিএমএ রাজ্জাক, পৌর কমান্ডার ইলিয়াস হোসেন বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সরকার কমপ্লেক্স নির্মানের জন্য প্রায় এক কোটি ৯২ লাখ টাকা বরাদ্ধ দিলেও প্রশাসনের গড়িমসির কারনে তা বাস্তবায়ন হচ্ছেনা।
এসময় বক্তারা আরো বলেন, ডোমার উপজেলা কমান্ডে প্রকৃত মুক্তিযোদ্ধাদের পাশাপাশি কিছু ভূয়া মুক্তিযোদ্ধা তালিকাভূক্ত হয়েছে। দ্রুত ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মান ও ভূয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল করা না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ