নীলফামারী প্রতিনিধি: আগামী ১৫মার্চ অনুষ্ঠিতব্য নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আজ শুক্রবার থেকে ভোট গ্রহণ কর্মকর্তাদের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। নীলফামারী শহরের ছমির উদ্দিন স্কুল এ্যান্ড কলেজে সকালে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জাকীর হোসেন। প্রশিক্ষন কর্মসুচীতে পুলিশ সুপার মোঃ জোবায়েদুর রহমান, রিটার্নিং অফিসার এসএএম রফিকুন্নবী, জেলা নির্বাচন কর্মকর্তা জাকিয়া সুলতানা ও নীলফামারী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আজাদুল হেলাল বক্তব্য রাখেন।
নীলফামারী উপজেলা নির্বাচন কর্মকর্তা আজাদুল হেলাল জানান, ১১৯জন প্রিজাইডিং অফিসার, ৭৩০জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১৪৬০জন পোলিং অফিসার দু’দিনের প্রশিক্ষনে অংশ গ্রহণ করছেন।
প্রসঙ্গত আগামী ১৫মার্চ নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১১৯টি ভোট কেন্দ্রে ২লাখ ৭৫হাজার ১৩৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।