ঢাকা: ইসলামি সম্মেলন সংস্থা ওআইসির মহাসচিব আইয়াদ বিন আমিন মাদানি চার দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার ঢাকা আসছেন। নতুন মহাসচিবের দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম ঢাকা সফর। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
আইয়াদ বিন আমিন মাদানির সফরকালে ৫ সদস্যের একটি প্রতিনিধিদলও তাঁর সঙ্গে থাকবে। ঢাকায় অবস্থানকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও পররাষ্ট্রসচিব মো. শহিদুল হকের সাথে রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করবেন।
এ ছাড়াও তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করতে পারেন বলে জানা গেছে।