• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাতকানিয়ার ভাইস চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

Arrest-2ঢাকা: চট্টগ্রামে সাতকানিয়া উপজেলা পরিষদের  চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসীম উদ্দিন ঢাকায় গ্রেপ্তার হয়েছেন।

বৃহস্পতিবার রাতে শাহবাগ থানা পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, সাতকানিয়া চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিন কাঞ্চনা ইউনিয়নের যুবলীগ কর্মী মোহাম্মদ হাসান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তিনি হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়ার জন্য ঢাকায় গিয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানার মামলায় শাহবাগ থানা পুলিশ জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, সাতকানিয়ার যুবলীগ কর্মী মোহাম্মদ হাসান হত্যা মামলার অন্যতম আসামি মোহাম্মদ জসিম উদ্দিনকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার একেএম এমরান ভূঁইয়া জানান, গ্রেপ্তারকৃত জসিমেরর বিরুদ্ধে সাতকানিয়া থানায় যুবলীগ কর্মী মোহাম্মদ হাসান হত্যা মামলাসহ ৪টি মামলা রয়েছে। তাকে  শুক্রবার বিকেলের মধ্যে চট্টগ্রামে নিয়ে আসা হবে বলে পুলিশ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ