রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: রৌমারীর নতুন বন্দর স্থল বন্দরের ট্রেড ইউনিয়ন নিয়ে চলছে রশি টানাটানি। দীর্ঘদিন ধরে একটি গ্রুপ নিবন্ধন নিয়ে সেখানে কাজ করলেও ইর্ষান্বিত হয়ে আরেকটি গ্রুপ সেখানে কাজ করার জন্য দল পাকাচ্ছে। এ নিয়ে সেখানে চলছে রশি টানাটানি। ফলে যে কোন সময় ঘটে যেতে পারে অঘটন।
জানা গেছে, রৌমারী উপজেলা কুলি শ্রমিক ইউনিয়ন নামের এক সংগঠন ২০১০ সালের ১০ আগস্ট ২৬৯৩ নম্বরে নিবন্ধন করে কাজ করে আসছিল। এ বছরের প্রথম থেকে একটি গ্রুফ সেটিকে উপেক্ষা করে একটি নতুন নিবন্ধন আনার চেষ্টা অব্যাহত রেখেছে। তারা নতুন বন্দর স্থল বন্দরে গিয়ে নানা রকম হুমকি ধামকিসহ কাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এ ব্যাপারে ওই সংগঠনের সভাপতি নুর কালাম জানান, ওই গ্রুপটি অনেকটা পায়ে পারা দিয়ে ঝগড়া করার পায়তারা করছে। যে কোন মুহুর্তে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আমরা আশংকা করছি।