• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন |

ইনজুরি সমস্যায় পাকিস্তান ক্রিকেট দল

Criখেলাধুলা ডেস্ক: এশিয়া কাপের বিগ ফাইনাল কাল শনিবার। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তানের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। টুর্নামেন্টের একটি ম্যাচেও হারেননি লঙ্কানরা।
অন্যদিকে পাকিস্তানের হার শ্রীলঙ্কার বিপক্ষেই। হারের শঙ্কা তো মাথায় আছেই, সাথে যোগ হয়েছে ইনজুরির সমস্যা। ইনজুরি আক্রান্ত একাদশের সেরা তিন ক্রিকেটার। এরা হলেন শহীদ আফ্রিদি, উমর গুল ও আহমেদ শেহজাদ।
তাদের সাথে যোগ হয়েছেন শারজিল খানও। তবে সুস্থ হলে শনিবার ম্যাচের আগেই দলে ফিরতে পারেন আফ্রিদি, গুল ও শেহজাদ। পাকিস্তান দলের ম্যানেজার জাকির খান সংবাদ মাধ্যমকে আফ্রিদির বিষয়ে বলেছেন, ‘তার (আফ্রিদি) হিপ স্ট্রেইনে সমস্যা দেখা দিয়েছে। এজন্য ফিজিও থেরাপি দেওয়া হয়েছে। কিন্তু এখনই তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। শনিবার ম্যাচের আগে সিদ্ধান্ত নেওয়া হবে।’
জাকির খান জানান, উমর গুলের ডান পায়ে টান লেগেছে। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন তিনি। ওপেনার শেহজাদের সমস্যা কাঁধে। গুল ও শেহজাদের ট্রিটমেন্ট চলছে। খুব দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে ভারতের বিপক্ষে পায়ে আঘাত পাওয়া শারজিল খান বাংলাদেশের বিপক্ষে খেলেননি। শুক্রবার মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করেছেন তিনি। পাকিস্তান দলের ম্যানেজার আরো জানান, শারজিল খান ৯০ ভাগ ফিট। পুরোপুরি সুস্থ হতে খানিকটা সময় লাগবে। তবে পিসিবির এই কর্মকর্তা বলেছেন একাদশে সাজাতে কোনো সমস্যা  হবে না কোচ ও অধিনায়কের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ