• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চলন্ত সিল্ক সিটি ট্রেন থেকে টিটিইকে ফেলে দিল দুর্বৃত্তরা

Train-6রাজশাহী : চলন্ত সিল্ক সিটি ট্রেন থেকে টিকিট পরীক্ষককে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১০টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ও লোকমানপুর স্টেশনের মাঝামাঝি ঝিনা নামক স্থানে এ ঘটনা ঘটে।

আহত টিকিট পরীক্ষকের নাম নুর ইসলাম (৪৮)। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজশাহী রেল স্টেশন মাস্টার আব্দুল করিম জানান, সিল্ক সিটি ট্রেনে টিকিট চেকারের দায়িত্ব পালনকালে নুর ইসলামের সঙ্গে টিকিট নিয়ে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্তের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে দুর্বৃত্তরা চলন্ত ট্রেন থেকে তাকে ফেলে দেয়। এর ফলে  তিনি গুরুতর আহত হন।পরে খবর পেয়ে জিআরপি পুলিশ বাঘা উপজেলার ঝিনা নামক স্থান থেকে নুর ইসলামকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ