• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

NARI DIBOSবীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বীরগঞ্জে বিভিন্ন কর্মসুচী পালনের মধ্যদিয়ে দিনব্যাপী আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। “অগ্রগতি মূলকথা, নারী-পুরুষ সমতা” প্রতিপাদ্য বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে পল্লী শ্রীর সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের অংশগ্রহনে র‌্যালী, নার্ ীউন্নয়ন মেলা, ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে চিত্রাঙ্কন, রচনা, বির্তকসহ বিভিন্ন প্রতিযোগিতা, জেন্ডার ভিত্তিক তথ্য চিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। উপজেলা নির্বাহী অফিস চত্বর থেকে সকাল ৯টায় র‌্যালী উদ্বোধন করেন নির্বাহী অফিসার মোঃ আবু জাফর। সকাল সাড়ে ১০ নারী উন্নয়ন মেলা ফিতা কেটে উদ্ভোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। মেলা উদ্বোধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার আবু জাফরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ গোপাল। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অফিসার রীতা মন্ডল, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী। এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক,সাংবাদিক ও এনজিও প্রতিনিধি বক্তব্য রাখেন। এসময়  জয়িতাদের আতœকথন উপস্থাপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ