বিনোদন ডেস্ক: পাকিস্তানের ইসলামাবাদে সড়ক দুর্ঘটনায় পাকিস্তানি অভিনেত্রী সানা খান নিহত হয়েছেন। শুক্রবার রাতে করাচি থেকে হায়দারাবাদ যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার রাতে স্বামী বাবর খানের সঙ্গে করাচি থেকে হায়দারাবাদ যাচ্ছিলেন সানা। পথিমধ্যে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে দু’জনেই গুরুতর আহত হন। পরে তাদের জামশরোর লিয়াকত ইউনিভার্সিটি হাসপাতালে নেয়া হলে সেখানে সানার মৃত্যু হয়। বর্তমানে বাবর খানের অবস্থা আশঙ্কাজনক।
সানা খান পাকিস্তানের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। মূলত ছোট পর্দায় অভিনয়ের জন্য পাকিস্তানের সঙ্গে তিনি ভারতেও বেশ জনপ্রিয়।