• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

মিরপুরে কারখানা বন্ধের প্রতিবাদে রাস্তা অবরোধ

mirpurঢাকা: কারখানা বন্ধের প্রতিবাদে ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকরা। শনিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর মিরপুরে ১২ নম্বরে সফটেক্স নামের একটি গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউজ্জামান জানান, মালিকপক্ষ জানিয়েছে গার্মেন্টের ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় কিছুদিন আগে তা বন্ধ করে দেয়া হয়। কর্তৃপক্ষ তাদের গার্মেন্ট স্থানান্তর করতে চেয়েছিল। শনিবার সকালে শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় তারা সেখানে ভাংচুর চালান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ছুটে যায়। এক পর্যায়ে শ্রমিকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাকা গুলি ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। এতে ৭ শ্রমিক আহত হন। এতে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। বেলা ১১টার দিকে পরিস্থিতি শান্ত হয় বলে জানান পল্লবী জোনের সহকারী কমিশনার কামাল হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ