• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

দিনাজপুরে স্বামীর প্রহারে স্ত্রী হাসপাতালে

Nirjatonদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে স্বামী পুলিশ কনস্টেবল আবুল বাশারের প্রহারে আহত স্ত্রী আয়েশা সিদ্দিকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার রাতে আয়েশাকে দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আবুল বাশার দিনাজপুর কোতয়ালীর থানার পুলিশ কনস্টেবল এবং নীলফামারী সদর উপজেলার উত্তরশশী গ্রামের আব্দুল গফুর’র ছেলে। আজ থেকে প্রায় ১০ বছর আগে তার বিয়ে হয় একই এলাকার আব্দুল রহমানের মেয়ে আয়শা সিদ্দিকার সঙ্গে। বিয়ের তিন বছরের মাথায় তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয়।
হাসপাতালে ভর্তি আহত আয়শা সিদ্দিকা জানান, বিয়ের পর থেকেই তার স্বামী পুলিশ কনস্টেবল আবুল বাশার তাকে নির্যাতন করতো। কিন্তু তার পুত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে সবকিছু মুখ বুঝে সহ্য করে এসেছেন তিনি। এ নিয়ে এর আগেও তার নির্যাতনের খবর সংশ্লিষ্ট থানার ওসি এবং পুলিশ সুপারকেও জানিয়েছেন। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা স্বামী-স্ত্রীকে ডেকে মীমাংসা করে দিলেও কোন পরিবর্তস হয়নি স্বামী আবুল বামাল।
আয়েশা সিদ্দিকা জানান, গত কিছুদিন ধরে স্বামী আবুল বাশার কনস্টেবল থেকে এএসআই পদে পদোন্নতির জন্য তার ৩ লাখ টাকার প্রয়োজন এবং এই টাকা স্ত্রী আয়শাকে তার পিতার কাছ থেকে এনে দেয়ার জন্য চাপ দিয়ে আসছিল বাশার। কিন্তু স্ত্রী টাকা আনতে না যাওয়ায় গত ৪ মার্চ তাকে প্রহার করে স্বামী বাশার। পরে আয়শা তার প্রতিবেশির সহযোগিতায় আহতাবস্থায় দিনাজপুর প্রেসক্লাবে এসে তার এই নির্যাতনের কথা বর্ণনা করেন। পরে আহত অবস্থায় তাকে দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
তবে পুলিশ কনস্টেবল বাশার সাংবাদিকদের কাছে স্ত্রীকে প্রহারের খবর অস্বীকার করেছেন। তাহলে আহত হয়ে হাসপাতালে ভর্তি করা হলো কেন-এমন প্রশ্ন করা হলে তিনি জানান, বাথরুমে পড়ে গিয়ে সে আহত হয়েছে।
দিনাজপুর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) হিজবুর সাংবাদিকদের জানান, ঘটনাটি আমরা জানতে পেরেছি, এটা স্বামী-স্ত্রীর পারিবারিক বিষয়। তবে, ভিকটিমের লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। দিনাজপুর মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মারুফা বেগম ফেন্সি স্ত্রী নির্যাতনের ঘটনা তদন্ত করে নির্যাতনকারী পুলিশ সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ