• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

রোগির হাতে রোগির মৃত্যু

Death-2পাবনা: পাবনায় এক মানসিক রোগীর হাতে আরেক এক মানসিক রোগী খুন হয়েছে। এ ঘটনায় ঘাতক রোগী আশরাফুল ইসলাম (৪২) কে আটক করেছে পুলিশ। সকাল ১০টার দিকে পাবনা মানসিক হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহতের নাম জয়নাল আবেদীন (৪৫)। সে নাটোরের ন্যাংটাদহ গ্রামের লঘু শেখের ছেলে। পুলিশ জানায়, সকালে বাথরুমে যাবার সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আশরাফুল বাথরুম পরিস্কার করার ব্রাশ ভেঙ্গে জয়নালের গলায় আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ জয়নালের মৃহদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এছাড়া জড়িত মানসিক রোগী আশরাফুল ইসলামকে আটক করে বিশেষভাবে রাখা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও দায়িত্বহীনতার কারণেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি স্থানীয়দের। এ ব্যাপারে পাবনা মানসিক হাসপাতালের পরিচালক ডাঃ আব্দুর রাজ্জাক জানান, জয়নাল এবং আশরাফুল দু’জনই মানসিকভাবে অসুস্থ ছিলেন। সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে ঘটনাটি ঘটেছে। তবে তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ