• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

হাকিমপুরে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তিন জন বহিস্কার

Awamili Flagদিনাজপুর প্রতিনিধি: পঞ্চম দফায় হাকিমপুর উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হওয়ায় বিদ্রোহী তিনজনকে বহিষ্কার করেছে দিনাজপুর জেলা আওয়ামী লীগ। গত শুক্রবার রাতে দিনাজপুর জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক সেলিম আকতার চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃতরা হলেন হাকিমপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও  কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সদস্য কামাল হোসেন রাজ, ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ মাস্টার এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য খাদিজা বেগম।
হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। আগামী ৩১ মার্চ এই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ