
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে নির্মিত কমরেড জীতেন দত্তের স্মৃতিসৌধ স্তম্ভের ছবির ফলক ভেঙ্গে ফেলেছে দূর্বৃত্তরা। দিবাগত রাতে পৌরশহরের প্রানকেন্দ্রে ষ্টেশন রোডের চৌরাস্তার মোড়ে নির্মিত ওই স্তম্ভের ছবির ফলকের নিচের অংশের আংশিক ভেঙ্গে ফেলে দূর্বৃত্তরা। এ ব্যাপারে বদরগঞ্জ থানা পুলিশ বা পৌর কতৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহন করেননি।
জানা যায়, বদরগঞ্জ পৌর শহরের ষ্টেশন রোডের প্রানকেন্দ্রে তেভাগা আন্দোলনের জননেতা কমরেড জীতেন দত্তের নামে একটি স্বাধীনতার স্মৃতিসৌধ নির্মান করে পৌর কতৃপক্ষ। সেই স্মৃতিসৌধ স্তম্ভে ওই অবিসংবাদিত নেতা জীতেন দত্তের ছবির ফলক স্থাপন করা হয়। কে বা কারা রাতের অন্ধকারে ওই ছবির ফলকের নিচের অংশের আংশিক ভেঙ্গে ফেলে। বিষয়টি নিয়ে পৌর শহরে সাধারন মানুষের মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
উপজেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি কমরেড ফারুক বলেন, প্রতিক্রিয়াশীল গোষ্টি প্রগতির ধারক কমরেড জীতেন দত্তকে মানুষের মন থেকে মুছে ফেলার জন্যই এহেন জঘন্য কাজ করেছে।
পৌর মেয়র উত্তম কুমার সাহা বলেন, যারা এ ধরনের কাজ করেন তারা দেশ জাতির শত্রু। তাদের বিচার করা হবে।