দিনাজপুর প্রতিনিধি: বীরগঞ্জে মেহগনি গাছের ডাল ভেঙ্গে মাটিতে পড়ে আব্বাস আলী (৪৫) নামে এক নার্সারীর মালিকের মৃত্যু হয়েছে। নিহত আব্বাস আলী বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের নিজাম উদ্দীনের ছেলে।
শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় সে মারা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আব্বাস আলী নিজ নার্সারীতে চারা গাছ তৈরীর জন্য দেবীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠের চার দিকে লাগানো মেহগনি গাছের ফল সংগ্রহ করার জন্য গাছে উঠে। ফল সংগ্রহের এক পর্যায়ে মেহগনি গাছের ডাল ভেঙ্গে মাটিতে পড়ে যায়। গুরুতর আহত আবস্থায় আব্বাস আলীকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যায়।
হাসপাতালের ডা. মফিজুল ইসলাম জানান, গাছের অনেক উপর থেকে পড়ে যাওয়ায় আব্বাস আলী বুকের হাড় ভেঙ্গে গেছে ফলে তিনি মারা গেছেন। বীরগঞ্জ থানার ওসি আকরাম হোসেন পিপিএম জানান, গাছ থেকে পড়ে এক নার্সারী ব্যবসায়ী মারা যাওয়ার সংবাদ নিশ্চিত করেছেন।