• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

পার্বতীপুরে আর্ন্তজাতিক নারী দিবসে দিনব্যাপী মেলা অনুষ্ঠিত

Parbatipur_1পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: ‘‘অগ্রগতির মুলকথা নারী-পুরুষ সমতা’’এই প্রতিবাদ্য কে সামনে রেখে শনিবার সকালে দিনাজপুরের পার্বতীপুরে আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে এক বনার্ঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে সকাল ১১টায় কেন্দ্রীয় শহিদ মিনার চত্তরে এক দিন ব্যাপী মেলার শুভ উদ্ধোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রাহেনুল ইসলাম। মেলা উদ্ধোধন শেষে কেন্দ্রীয় শহিদ মিনার মিলায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা ফাহমিদা ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার রাহেনুল ইসলাম। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা বেগম, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী বাসু দেব দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমশের আলী মন্ডল, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রশিদ, চিরিরবন্দর ডিগ্রী কলেজের অধ্যাপক রওশন আরা জাহান, মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাব রক্ষক কর্মকর্তা হামিদুল রহমান, উপজেলা মহিলা আ.লীগের সভাপতি রুখসানা বারী রুকু, উপজেলা ওয়ান স্টপ ক্রাইসিল সেল প্রোগ্রাম অফিসার রাবেয়া খাতুন ও পল¬ী শ্রী ফিল্ড ফ্যাসিলেটর মনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। সার্বিক সহযোতিায় ছিলেন দিনাজপুরের পল্লী শ্রী। এছাড়াও বিভিন্ন এনজিওর প্রতিনিধিগন ছিলেন। মেলা উপলক্ষ্যে এক দিনব্যাপী জেন্ডার সংশি¬ষ্ট তথ্য ভিত্তিক মেলা এবং সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন ছিল। মেলায় বিভিন্ন ধরনের ১০টি স্টল রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ