• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

মেকআপ ছাড়া সোনাক্ষীকে চিনলেন না দারোয়ান !

Sonaki sinhaবিনোদন ডেস্ক: বলিউডের তারকারা ক্যামেরার সামনে ভারী মেক আপ নিয়ে শুটিং করেন। বলিউডের নানান অনুষ্ঠানেও মেকআপ ছাড়া কোথাও যান না তাঁরা। আর তাই মেকআপ ছাড়া বাইরে বের হলেই তাদেরকে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। সম্প্রতি এমনই এক অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। একটি রিয়েলিটি শো’তে মেক আপ ছাড়া উপস্থিত হয়েই বিপদে পড়েছেন বেচারি।
জানা যায় যে একটি রিয়েলিটি শোতে দেরিতে পৌঁছান সোনাক্ষী। দেরি হয়ে যাওয়ার কারণে তাড়াহুড়া করে মেক আপ ছাড়াই বাড়ি থেকে বের হয়ে যান তিনি। কিন্তু শুটিং স্পটে গিয়ে সেটের ভেতরে ঢুকতে গিয়ে পড়েন বিপত্তিতে। মেকআপ ছাড়া দারোয়ান চিনতেই পারেননি এই জনপ্রিয় এই বলিউড তারকাকে। আর তাই দারোয়ান তাকে ভিতরে যেতে বাধা দেন। আর তাতেই তেলেবেগুনে জ্বলে উঠেন সোনাক্ষী। বেশ রেগে গিয়ে চিৎকার করে দারোয়ানকে বলে ফেলেন, ‘হ্যালো, আই এম সোনাক্ষী সিনহা।’
তার চিৎকার এবং বলার ধরণ দেখে দারোয়ানের ভুল ভাংতে বেশি দেরি হয়নি। দারোয়ান তখনই বুঝে ফেলেন যে তিনি শত্রুঘন সিনহার মেয়ে সোনাক্ষী সিনহা। তবে এরই মধ্যে সোনাক্ষীর চিৎকারে সেটের অন্যান্যরা দৌড়ে আসেন।
উৎসঃ   আলোকিত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ