• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

কিশোরগঞ্জে দপ্তরি কাম প্রহরী নিয়োগে অনিয়মের অভিযোগ

Preesসিএসএম তপন, কিশোরগঞ্জ (নীলফামারী): নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ রাজীব সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মোটা অংকের অর্থের বিনিময়ে দপ্তরি কাম প্রহরী নিয়োগের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন ওই বিদ্যালয়ের সহ-সভাপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী সহ এলাকাবাসি।
কিশোরগঞ্জ বাজারস্থ একটি ব্যবসা প্রতিষ্টানে অনুষ্টিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, দপ্তরি কাম প্রহরী নিয়োগে মৌখিক পরীক্ষার জন্য ৯জন প্রার্থীকে প্রবেশ পত্র প্রদান করা হয়। কিন্তু পরীক্ষার দিন ৪জন পরীক্ষার্থীর পরীক্ষা নেয়া হলেও বাকী পরীক্ষার্থীর পরীক্ষা না নিয়ে বিদায় করা হয়। তাদের জানানো হয় তোমাদের পরীক্ষা দেয়ার দরকার নেই। আমাদের যে প্যানেল দরকার তা হয়ে গেছে। তিনি বলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জেসমিন আক্তার দুলালী বাদশা মিয়া নামের এক প্রার্থীকে নিয়োগ দেয়ার কথা বলে তার কাছ থেকে ৬ লাখ টাকা গ্রহণ করেন। এজন্য তাকে  নিয়োগ দেয়ার যাবতীয় প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। তাই কেসবা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার নামে সে নাটক মঞ্চায়ন করেন। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পুনরায় পরীক্ষা গ্রহণ করে প্রকৃত প্রার্থীকে নিয়োগ প্রদানের দাবী জানানো হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
সাংবাদিক সম্মেলনে বঞ্চিত পরীক্ষার্থী, ইউপি সদস্য, ওই বিদ্যালয়ের অভিভাবক সদস্য , সাবেক সভাপতি ও ওই এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ