• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

কক্সবাজারে পাক নারী ক্রিকেটারদের উত্যক্ত, আটক ৩

Criসিসি ডেস্ক: কক্সবাজারের ওশেন প্যারাডাইস হোটেলে সফররত পাকিস্তানের নারী ক্রিকেটারদের উত্যক্ত করার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। পাকিস্তানী নারী ক্রিকেটারদের অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে একই হোটেল থেকে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার মনোরঞ্জনের ছেলে মনোজ রায় (৩১), বগুড়া লফিতপুরের আশরাফ শেখের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৮) ও তাদের সঙ্গী আহমদ শাহারিয়ার (২৬)। তিনজনই মোবাইল কোম্পানি নকিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তা বলে জানা গেছে।
অভিযোগে জানা গেছে, শুক্রবার রাত ২টায় পাকিস্তানী নারী ক্রিকেটাররা তাদের রুমের দরজায় প্রথমে টোকার শব্দ শুনতে পান। পরে দরজায় সজোরে লাথি মারার শব্দ শোনেন। এতে তারা ভীত সন্ত্রস্ত হয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানান। ওশেন প্যারাডাইস হোটেলে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়েছে বলে জানান কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ