• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্থগিত ১৩টি কেন্দ্রের ভোট গ্রহণ কাল সোমবার

ECসিসি নিউজ: চতুর্থ উপজেলা নির্বাচনের দ্বিতীয় দফায় স্থগিত ছয়টি উপজেলার ১৩টি কেন্দ্রের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার।  ভোটকেন্দ্রে সহিংসতামূলক কর্মকাণ্ডের জন্য এসব কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত  করে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্র জানায়, উপজেলার মধ্যে সিরাজগঞ্জের তাড়াশে ১টি কেন্দ্রে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নারী ভাইস চেয়রাম্যান, চাঁদপুরের ফরিদগঞ্জে ৬টি কেন্দ্রে ভাইস চেয়ারম্যান, কুমিল্লার লাকসামে ২টি কেন্দ্রে চেয়ারম্যান, বাগেরহাটের ফকিরহাটে ১টি কেন্দ্রে চেয়ারম্যান, জামালপুরের মেলান্দহে ২টি কেন্দ্রে ভাইস চেয়ারম্যান ও বকশিগঞ্জে ১টি কেন্দ্রে নারী ভাইস চেয়রাম্যান নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হবে।

এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব আশফাকুর রহমান বলেন, গত ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায়  উপজেলা নির্বাচন ভোট কেন্দ্রে সহিংসতার  কারনে নোয়াখালী সদর উপজেলাসহ ৩৫টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল। এর মধ্য থেকে আগামীকাল সোমবার (১০ মার্চ)  চতুর্থ   স্থগিত ছয়টি উপজেলার ১৩টি কেন্দ্রের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় দেশের ১১৪টি উপজেলায় ভোট গ্রহণ করা হয়। সেদিন সহিংসতার জন্য ৩৫টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ভোটের ব্যবধান বেশি থাকায় প্রার্থী নির্বাচনে বাধা হয়নি বলে ২২টি কেন্দ্রে আর ভোট গ্রহণ করা হচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ