• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এখনো সন্ধান মেলেনি মালয়েশিয়ান বিমানের

Malaysia-Plane2আন্তর্জাতিক ডেস্ক: ২৪ ঘণ্টার পার হলেও এখনো ২৩৯ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়ে যাওয়া মালয়েশিয়ান বিমানের সন্ধান মেলেনি। কুয়ালালামপুর থেকে বিমানটি চীনের বেইজিং যাচ্ছিলো। বিমানটি উদ্ধারের জন্য দেশি-বিদেশী সহায়তায় অভিযান চলছে।
মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ ৩৭০ ফাইটটি উড়ার প্রায় দুই ঘণ্টা পরই সেটি নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ হারিয়ে ফেলে। দক্ষিণ চীন সাগরের যে অংশে বিমানটির সাথে সর্বশেষ যোগাযোগ হয়েছিল এবং সাগরের যে এলাকাটিতে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে অনুমান করা হচ্ছে, সেখানে এখনো উদ্ধার তৎপরতা চলছে। জলসীমা বিরোধের কথা ভুলে উদ্ধার অভিযানে সহায়তা করছে ভিয়েতনাম, সিঙ্গাপুর এবং চীন। অভিযানে সহায়তা করতে নৌসেনাদের পাঠাচ্ছে আমেরিকা। ভিয়েতনামের টহল বিমানগুলো উদ্ধার অভিযানের সময় সাগরের জলে তেলের স্তর দেখতে পেয়েছেন। নিখোঁজ বিমানের সাথে এই তেলের সংশ্লিষ্টতা আছে কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
এক খবরে জানা গেছে, ওই বিমানটির যাত্রীদের তালিকায় নাম আছে এমন দু’জন আরোহী, যাদের একজন ইতালীয় এবং অন্যজন অস্ট্রিয়ার নাগরিক, তারা ওই ফাইটটিতে ছিলেন না। তাদের পাসপোর্ট দুটি থাইল্যান্ড থেকে চুরি গেছে বলেও জানা গেছে। ফলে বিমান নিখোঁজ হওয়াার ঘটনাটি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত কি-না সেটিও খতিয়ে দেখা হচ্ছে। বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে বলে যে আশংকা করা হচ্ছে, সেটি সত্যি হলে এটি হবে বোয়িং ট্রিপল সেভেনের উনিশ বছরের ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনা।
সূত্র : বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ