• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বাকের ভাইয়ের নারী বন্ধু বেশি

Nurসিসি ডেস্ক: বরেণ্য লেখক হুমায়ূন আহমেদের সাড়া জাগানো ‘কোথাও কেউ নেই’ এর বাকের ভাই চরিত্রে অভিনয় করা আসাদুজ্জামান নূরের শৈশব ও কৈশোরে ছেলের চেয়ে নারী বন্ধু অনেক বেশি ছিল। তাই বাকের ভাইয়ের কাছে কখনো নারীদের পুরুষের চেয়ে আলাদা কিছু মনে হয়নি।
শনিবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক বিশেষ আবৃত্তি অনুষ্ঠানের উদ্বোধনকালে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর তার জীবনের উদাহরণ টেনে এমনটাই বললেন।
তিনি বলেন, ‘আমি যে সমাজ ব্যবস্থায় বড় হয়েছি তাতে শৈশব ও কৈশোরে আমার ছেলে বন্ধুর চেয়ে নারী বন্ধু অনেক বেশি ছিল। তাই কখনই আমার কাছে নারীদের আলাদা কিছু মনে হয়নি।’
এসময় তিনি আরো বলেন, ‘একজন পুরুষকে যদি আমরা সম্মান দিতে জানি তবে নারীকে কেন না, কী অপরাধ করেছে তারা? মূলত আমাদের সমাজে হাজার হাজার বছর ধরে পুরুষ দ্বারা নারী শাসনের একটি প্রথা চলে আসছে। তাই আমাদের রক্তেও এই ভাইরাস। আর এই ভাইরাস একদিনে দূর করা যাবে না। এজন্য প্রয়োজন নারীদের সমঅধিকার ও প্রাপ্য সম্মান দিতে শেখা।’
সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘সবাই মন এবং মননে সমঅধিকারের বীজ বুনতে হবে। তাহলে একটা সময় দেখা যাবে ফসলও হয়েছে সমঅধিকারের।’
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘অর্ধেক তার করিয়াছে নারী…’ শীর্ষক কথা ও কবিতার বিশেষ আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে মুক্তক পদাবলী। নির্দেশনায় ছিলেন লায়লা আফরোজ।
বাংলামেইল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ