• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

প্রিজনভ্যানে নারীদের যৌন হয়রানি বন্ধে রিট

Hi courtঢাকা: নারী বন্দিদের পুরুষ বন্দিদের সঙ্গে একই প্রিজনভ্যানে আদালতে নেয়া ও বসার সময় যৌন হয়রানি থেকে নারীদের সুরক্ষা চেয়ে সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেছেন সুপ্রীমকোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
রোববার বিচারপতি কজী রেজা-উল হক এবং বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে ব্যারিস্টার কাজল রিট পিটিশনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। আগামী সোমবার রিটের শুনানি তালিকাভুক্ত করা হবে বলে নির্দেশনা দেয়া হয়।
উল্লেখ্য, গত ৮ মার্চ দৈনিক প্রথম আলো পত্রিকায় ‘প্রিজনভ্যানে হেনস্তা হচ্ছেন নারী বন্দিরা’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদের ভিত্তিতেই রিটটি দায়ের করা হয়।
এই সংবাদের বরাত দিয়ে দেশব্যাপী নারী বন্দিদের পরিবহনে যাতে ভিন্ন পরিবহন ব্যবস্থা করা হয় সেই মর্মে রাষ্ট্রের পক্ষে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, কারা মহাপরিদর্শকের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ