• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ইডেন কলেজের পিকনিকের বাস দুর্ঘটনায় চালক নিহত, আহত ১৪

Accidentচট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় রাজধানীর ইডেন কলেজের একটি পিকনিক বাসের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে পিকআপ চালক নুরুল আবসার নিহত হয়েছেন। তিনি সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের নুরুল আমিনের ছেলে। এ ঘটনায় ইডেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ ১৪ জন আহত হয়েছেন।
আজ রোববার সকাল ৭টার দিকে সাতকানিয়া থানার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৌলভীর দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের এ ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, ইডেন কলেজের একটি পিকনিকের বাস বান্দরবান যাচ্ছিল। ঘটনাস্থলে এলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ঘটনাস্থলেই মারা যান।
ওসি জানান, এ ঘটনায় ইডেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ ১৪ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় কেরানীহাট আশ-শেফা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ