• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা বাড়ানো হবে : সৈয়দ আশরাফ

Asrafঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সংবিধান পরিবর্তন করে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা বাড়ানো হবে। তারা যাতে সরাসরি নির্বাচন করে সংসদে আসতে পারে, সেই বিধানও করা হবে। আগামীতে সংসদে নারীদের জন্য আরো সুযোগ সুবিধা বাড়ানো হবে।
আজ রোববার বেলা ১২টা ৫০ মিনিটে নির্বাচন কমিশনে সংরক্ষিত মহিলা আসনে দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। আশরাফ বলেন, দু’একবার ছাড়া আওয়ামী লীগের নির্বাচন বর্জন করার কোনো ইতিহাস নেই। জিয়া ও এরশাদের স্বৈরশাসন আমলেও আওয়ামী লীগ নির্বাচন করেছে। বিএনপি নির্বাচন বর্জন করে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নিতে তাদের অনেক সময় লেগে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ