• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ব্যাংক লুটের ঘটনায় ম্যানেজারসহ ১২জন আটক

bankসিসি নিউজ: বগুড়ার আদমদীঘি সোনালী ব্যাংক শাখায় সুরঙ্গ কেটে ডাকাতির ঘটনায় ব্যাংক ম্যানেজারসহ আরও ৭জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো, ব্যাংকের ম্যানেজার মো. শামছ উদ্দিন শরীফ, গার্ড রুহুল আমীন, বিপ্লব ফার্ণিচারের কর্মচারী শফিকুল ইসলাম, নজরুল ইসলাম, আব্দুল ওহেদ, মো. মৃদুল, পাশের ওয়েলডিং দোকানের কর্মচারী আব্দুল লতিফ। এরআগে শনিবার রাতে পুলিশ আরো ৫জনকে আটক করেছিল। তারা হলো বিপ্লব ফার্ণিচারের মালিক আশাদুল ইসলাম, কর্মচারী শহীদ, ব্যাংকের গার্ড মিলন, পূর্ণ দেব ও ক্যাশিয়ার আজাহার আলী। এ নিয়ে ব্যাংক ডাকাতির ঘটনায় মোট ১২জনকে আটক করা হলো। আদমদীঘি থানার ওসি নজরুল ইসলাম ১২জনের আটকের সত্যতা নিশ্চিত করে জানান, সোনালী ব্যাংকের ডিজিএম আব্দুস সামাদ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। মামলায় নির্দিষ্ট কাউকে আসামি করা হয়নি। মামলায় উল্লেখ করা হয়েছে, ব্যাংকের ভল্টে ৩২ লাখ ৫১ হাজার ৯০০টাকা জমা ছিল। সেখান থেকে ৩০ লাখ ৭৯হাজার ৮০০টাকা খোয়া গেছে। উল্লেখ্য, শনিবার রাতে ব্যাংকের ভাঙ্গা ভল্ট থেকে ১৬ হাজার ও সুরঙ্গ পথ থেকে ১ লাখ ৫৬ হাজার ১০০টাকা উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ