• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বাংলার নারীকে সেনা প্রধানে ভূমিকায় দেখা যাবে

Ministerঢাকা: সমাজের প্রত্যেক স্তরে নারীর অংশগ্রহণের সূত্র ধরে এক সময় বাংলার নারীকে সেনাপ্রধানের ভূমিকায়ও দেখা যাবে বলে আশা প্রকাশ করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে ‘মিট দ্যা রিপোর্টার্স’ অনুষ্ঠানে সাংবাদিকদের একথা বলেন তিনি।  আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চুমকি বলেন, বাংলাদেশের নারী পর্বত জয় করেছে, মঙ্গলগ্রহেও পৌঁছে গেছে। তাই এক সময় এদেশের নারীকে আর্মি প্রধানের ভূমিকায়ও দেখা যাবে।
তিনি বলেন, কেউ কারো চেয়ে পিছিয়ে যেন না থাকে, নারী-পুরুষ যেন সমানে সমান থাকেন, একে অন্যের সহযোগী হন, সেই লক্ষেই নারী দিবসটি পালিত হয়। যখন এই লক্ষ্য পূরণ হবে, তখন এই দিবস পালনের প্রয়োজন হয়তো থাকবে না।
তিনি বলেন, প্রতিটি ক্ষেত্রেই নারীরা দ্রুত এগিয়ে যাচ্ছেন। সংসদের সরকার দলীয় প্রধান, বিরোধীদলীয় প্রধান নারী ও স্পিকারও নারী। এটা গর্বের বিষয়। তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে ধারণা দেন।
‘মিট দ্যা রিপোর্টার্স’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউ’র সভাপতি শাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, নারী বিষয়ক সম্পাদক সৈয়দা শাহানা লুৎফা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ