• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বিজিবি-বিএসএফ প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত

bgb pic-01হিলি প্রতিনিধি: সৌহার্দ ও সম্প্রীতির বন্ধন অটুট রাখার লক্ষ্যে বাংলাদেশ ও ভারত সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে প্রীতি ভলিবল ম্যাচ/১৪ইং অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় বাংলাদেশের দিনাজপুরের হিলি সীমান্তের ওপারে ভারত অংশের হিলি দুর্গাপুর বিএসএফ ক্যাম্প চত্বরে এই খেলাটি অনুষ্ঠিত হয়। ভারতের পতিরাম-৭৫ বিএসএফ ব্যাটালিয়ন এই খেলাটির আয়োজন করে।
খেলায় বিএসএফ ৩-০ গেমে বিজয়ী হয়। এসময় বর্ডার গার্ড বাংলাদেশের জয়পুরহাট-৩ ব্যলয়ন অধিনায়ক লে. কর্ণেল আব্দুর রাজ্জাক তরফদার, এবং ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর পতিরাম-৭৫ বিএসএফ ব্যটালিয়ন অধিনায়ক আর মথুক কিষনান সহ উভয় বাহিনীর উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বিকেল সাড়ে ৩টায় বিজিবি’র-৩ ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে বিজিবি’র খেলোয়ার দল   হিলি চেকপোষ্ট দিয়ে ভারতে প্রবেশ করেন। এসময় বিএসএফ কর্মকর্তারা তাদের স্বাগত জানান। । বিকেল ৫টায় বিজিবি এবং বিএসএফের মধ্যে প্রীতি ভলিবল ম্যাচ শুরু হয়। খেলা শেষে রাত  ৮টায় তাঁরা দেশে ফিরে আসেন।
জয়পুরহাট-৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আব্দুর রাজ্জাক তরফদার জানান, সীমান্তে উভয় বাহিনীর সদস্যরা যেন তাদের মধ্যে সৌহাদ্য, সম্প্রীতি এবং ভ্রাতৃত্ব বজায় রেখে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে পারেন, সেই লক্ষ্য নিয়ে এই দুই বাহিনীর সদস্যদের মধ্যে প্রীতি ভলিবল খেলা অনুষ্ঠিত হয়। এই ধারাবাহিকতা আগামী দিনেও বজায় থাকবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ