• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সরকারের উচিৎ কুকুরগুলোকে পুরস্কৃত করা : খালেদা জিয়া

khaladaঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আর আওয়ামী লীগের যারা দাবি করে বিএনপি নির্বাচনের ট্রেন ফেল করেছে। আমি বলি এটা মিথ্যা। কারণ জনগণ ভোট প্রত্যাখ্যান করেছে। ভোট প্রত্যাখ্যান করেছে বলেই তারা ভোটকেন্দ্রে যায়নি। ভোট কেন্দ্রে কেউ ছিল না কুকুর ছাড়া। এ সরকারের উচিৎ সেই কুকুরগুলোকে বের করে পুরস্কৃত করা । এটা ছিল নীরব প্রত্যাখ্যান।
রোববার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “অবৈধ সরকার দেশে যে অত্যাচার চালাচ্ছে তা থেকে আইনজীবীরাও যে রেহাই পাচ্ছেনা তা প্রমাণিত হয়েছে। জনগণের ভোটের অধিকার রক্ষার জন্য আইনের শাসন রক্ষার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, এ সরকার একটি অবৈধ সরকার। কারণ এরা জনগণের ভোটে নির্বাচিত হয়নি। তাই সরকারের সঙ্গে জাতীয় সংসদও অবৈধ। আজ পর্যন্ত আমরা কোথাও শুনিনি ১৫৩ জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। পৃথিবীর কোথায়ও এটা হয়নি। যেসব আসনে নির্বাচন হয়ে সেগুলোর কিছুতে কোনো ভোটই পড়েনি। তাই এদের নির্বাচিত বলা যায়না।’ উৎসঃ  শীর্ষ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ