• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঐশীসহ চারজন অভিযুক্ত

Yshiঢাকা: চাঞ্চল্যকর পুলিশ দম্পতি হত্যা মামলায় তাদের মেয়ে ঐশীসহ ৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। রোববার বেলা ১২টায় মামলার তদন্ত কর্মকর্তা আবুল খায়ের মাতব্বার এ অভিযোগপত্র আদালতে দাখিল করেন। পুলিশের সহকারী কমিশনার (এসি) আনিছুর রহমান অভিযোগপত্র দাখিলের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। পাশাপাশি ঐশীর আইনজীবী অ্যাডভোকেট প্রকাশ রঞ্জন বিশ্বাস অভিযোগপত্র দাখিলের বিষয়টি অবহিত করেন। অভিযোগপত্রে ঐশী ছাড়াও বন্ধু জনি ও রনি এবং গৃহকর্মী সুমিকে অভিযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৬ আগস্ট সন্ধ্যায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ইন্সপেক্টর মাহফুজ ও তার স্ত্রী স্বপ্নার মরদেহ রাজধানীর মিন্টো রোডের চামেলিবাগে নিজ বাসা থেকে উদ্ধার করে পুলিশ।  ওই হত্যাকাণ্ডের পর তাদের মেয়ে ঐশী রহমান রহস্যজনকভাবে লুকিয়ে থাকেন। ১৭ আগস্ট সে পল্টন থানায় আত্মসমর্পন করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মা-বাবাকে খুন করার কথা স্বীকারও করে ঐশী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ