• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

স্কুল ছাত্রীকে চুমু দেয়ায় ৬ মাসের জেল

kissসিসি ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবসের মেলায় এক স্কুল ছাত্রীকে চুমু দেয়ায় এক কলেজছাত্রকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্ত কলেজছাত্র মওদুদ মোল্লা উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মুজিবুর রহমান মোল্লার ছেলে। তিনি ঢাকার টঙ্গি সরকারি কলেজে অনার্স ম্যানেজেমেন্টের প্রথম বর্ষের ছাত্র।
রোববার দুপুর আড়াইটার দিকে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহা. রুহুল আমিন এ রায় দেন।
রুহুল আমিন জানান, উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে উপজেলা চত্বরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী মেলা চলাকালীন রোববার দুপুর ১২টার দিকে অন্যান্যের সঙ্গে ১০ম শ্রেণির এক ছাত্রীও মেলায় আসে।
তিনি জানান, একপর্যায়ে মওদুদ ওই ছাত্রীর কাছে গিয়ে চোখের চশমা খুলে প্রকাশ্যে তার মুখে চুমু দেয়। এ ঘটনায় পুলিশ ওই কলেজছাত্রকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। পরে সাক্ষ্য গ্রহণ শেষে ওই ছাত্রকে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। উৎসঃ সমকাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ