• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

মাগুরায় ব্যাংক থেকে ৫২ হাজার টাকা চুরি

Stoleমাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল বাজারের গ্রামীণ ব্যাংকের শাখা থেকে রোববার দিবাগত রাতে ৫২ হাজার টাকা চুরি হয়েছে। চুরি করার সময় বাজারের নৈশপ্রহরী তিন কিশোরকে আটক করেছেন। তারা হলেন মো. তন্ময় (১৩), রাকিব হোসেন (১৩) ও শাহাদৎ হোসেন (১৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নাকোল বাজারে গ্রামীণ ব্যাংকের শাখাটি একটি টিনের ভাড়া বাসায় পরিচালিত হয়। রোববার দিবাগত রাত তিনটার দিকে নৈশপ্রহরী ইলিয়াস হোসেন ব্যাংকের চাল কাটা দেখতে পান। পরে অন্য নৈশপ্রহরীদের সহায়তায় তিনি ব্যাংকের ভেতর থেকে রাকিব হোসেনকে আটক করেন। তার স্বীকারোক্তি অনুযায়ী চুরির সঙ্গে জড়িত তন্ময় ও শাহাদৎ হোসেন পরে আটক করা হয়।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক মশিয়ার রহমান বলেন, তিন কিশোর দোষ স্বীকার করেছে। স্থানীয় চেয়ারম্যান চুরি যাওয়া টাকা ফেরত দেওয়ার দায়িত্ব নেওয়ায় এবং মামলা না করতে অনুরোধ করায় মামলা করা হয়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ব্যাংক কর্তৃপক্ষ এখনো অভিযোগ করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ