• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

নীলফামারী সদর উপজেলা নির্বাচনের প্রার্থীরা এক মঞ্চে

Nilphamari Jonogoner Mukhomukhiনীলফামারী প্রতিনিধি: জয়-পরাজয় যাই হোক ঐক্যবদ্ধভাবে দূর্ণীতি ও মাদকমুক্ত নীলফামারী গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন নীলফামারী সদর উপজেলা পরিষদের প্রতিদ্বন্দী প্রার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে এগারোটায় নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারে টিআইবি-সনাক আয়োজিত উপজেলা পরিষদে প্রতিদ্বন্দী প্রার্থীদের পরিচিতি ও জনগনের মুখোমুখি অনুষ্ঠানে তারা এ প্রত্যয় ব্যাক্ত করেন।
জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর প্রার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন টিআইবি-সনাকের আহবায়ক অধ্যাপক নরেশ চন্দ্র রায়।
অনুষ্ঠানে প্রার্থীরা তাদের নিজ নিজ ইশতেহার তুলে ধরেন এবং জনগনের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। নির্বাচিত হলে উপজেলার উন্নয়নে কি ধরনের পদক্ষেপ নেবেন তা জনগনের সামনে তুলে ধরেন।
অনুষ্ঠানে টিআইবির এরিয়া ম্যানেজার আশরাফ মাহমুদ, একাউন্টস এন্ড এ্যাডমিন অফিসার সামিউল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সনাকের সহ-সভাপতি সাংবাদিক তাহমিন হক ববি।
আগামী ১৫ মার্চ অনুষ্ঠিতব্য নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতসহ বিভিন্ন দল সমর্থিত চেয়ারম্যান পদে সাতজন, ভাইস-চেয়ারম্যান পদে পাঁচজন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ