• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

রৌমারীতে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল ভারতীয় পুলিশ

Kurigram-2রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: পাসপোর্টধারী এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় পুলিশ। শনিবার রাত ১১টার দিকে ভারতের মানকাচর থানার কালোঘাট নয়াগ্রামের আত্মীয় বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে। আটককৃত রাজু মিয়ার বাড়ি রৌমারী উপজেলার চর ফুলবাড়ি গ্রামে।
রৌমারী চেকপোস্ট সূত্রে জানা যায়, ৪ মার্চ মঙ্গলবার ভারতের মানকাচর থানার সীমান্ত লাগোয়া কালোঘাট নয়াগ্রামের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করেন রাজু মিয়া। তার পাসপোর্ট নং এডি-৭১৪৬২৫৮। তিনি ৬ মাসের ভিসা নিয়ে ভারতের মানকাচর থানার নয়াগ্রামের আত্মীয় আমিনুলের পুত্র আব্দুস সামাদের বাড়িতে বেড়াতে যান। রাজু মিয়া ভারতে ৫ দিন থাকা অবস্থায় অতর্কিতে পুলিশ তাকে গ্রেফতার করে বলে রেজাউল করিম নামের অপর এক বাংলাদেশী পাসপোর্টধারী ফেরত এসে জানান।
রাজুর স্ত্রী রাশেদা বেগম অভিযোগ করে বলেন, আমার স্বামীর সঙ্গে কিছু দিন আগে একই গ্রামের মাদক ব্যবাসায়ী হারুনের সঙ্গে দ্বন্দ্ব হয়েছিল। এর প্রতিশোধ নিতেই তার নিজস্ব আত্মীয় স্বজন দ্বারা আমার স্বামীকে ষড়যন্ত্রমূলকভাবে ধরিয়ে দিয়েছে।
এ ব্যাপারে রৌমারী সদর কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার আবুল কালাম জানান, বাংলাদেশের কোন বৈধ পাসপোর্টধারী ভারতে গিয়ে কোন কুকর্মের সঙ্গে জড়িত হওয়ার অপরাধে পুলিশে ধরলে বিজিবি দায়ি নয়। যতক্ষণ পর্যন্ত বিএসএফ আমাদের অবগত করেনি ততক্ষণ আমাদের করার কিছুই নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ