• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

১৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইরাক

Bimanচট্টগ্রাম: ইরাকে অবৈধভাবে অবস্থান করায় ১৯ বাংলাদেশিকে চট্টগ্রামে ফেরত পাঠাল বাগদাদ।  সোমবার সকাল ১০টার দিকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট তাদের নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

চট্টগ্রাম বিমানবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, টুরিস্ট ভিসায় চট্টগ্রাম থেকে ইরাকে গিয়েছিলেন এই ১৯ বাংলাদেশি। সন্দেহজনক আচরণের কারণে তারা আটক হন ইরাকি পুলিশের হাতে । ইরাকে অবস্থানের জন্য বৈধ কাগজপত্র না থাকায় তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়। প্রথমে দুবাই ও পরে সেখান থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে করে চট্টগ্রামে ফেরত পাঠানো হয় তাদের।

ফেরত আসা বাংলাদেশিদের কয়েকজন  বলেছেন, তারা দালালের মাধ্যমে টুরিস্ট ভিসায় ইরাক গিয়েছিলেন। ইরাকে যাওয়ার জন্য তারা প্রত্যেকে দালালকে ৪ থেকে ৫ লাখ টাকা দিয়েছেন। কিন্তু ইরাকে নিয়ে কোনো কাজ না দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত ইরাকি পুলিশ তাদের আটক করে দেশে ফেরত পাঠাল।
চট্টগ্রাম বিমানবন্দর ম্যানেজার উইং কমান্ডার নূর আলম জানান, নিম্ন আয়ের এসব মানুষ ভাগ্যের চাকা ফেরাতে বিদেশে পাড়ি দিয়েছিলেন। বিমানবন্দরে নেমে তাদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ