• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিরামপুরে জাপানী পিস্তল উদ্ধার: আটক-৩

Pestolবিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: বিরামপুর বিশেষ ক্যাম্পের বিজিবি সোমবার বিকেলে অভিযান চালিয়ে ৫ রাউণ্ড গুলি ও ২টি ম্যাগজিনসহ একটি জাপানী পিস্তল উদ্ধার এবং অস্ত্র বহনকারী তিন যুবককে আটক করেছে।
ভারত থেকে পিস্তল আসার গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র বিরামপুর বিশেষ ক্যাম্পের নায়েব সুবেদার সাহাজুল ইসলাম সীমান্তবর্তী ডাংগাপাড়া হতে বিজুল কাঁচা রাস্তায় কয়েকটি দলে ওঁৎ পেতে থাকেন। বিকেলে রিক্সাভ্যান যোগে তিন যুবক ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বিজিবি তাদের চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে। এসময় বিজিবি ধাওয়া করে তিনজনকে আটক করে এবং তাদের নিকট থেকে জাপানের তৈরি একটি অত্যাধুনিক পিস্তল, ৫ রাউণ্ড গুলি ও দু’টি ম্যাগজিন উদ্ধার করে। আটককৃতরা হলো- রংপুর সদরের পূর্বগুপ্তপাড়ার আবু তাহেরের ছেলে আবু সাইদ (২০), খুলনার দিঘলিয়া থানার চান্দ্রনী মহল এলাকার নূরুল সরদারের ছেলে শুকুর আলী (২৫) ও দিনাজপুরের হাকিমপুর থানার রায়ভাগ গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে এনুমাল মোল্লা (২৫)। আটক এনামুল জানায়, ১০ হাজার টাকা ভাড়া চুক্তিতে তারা এই অস্ত্র সীমান্ত থেকে রাজধানী ঢাকার আব্দুল্যাপুরে পৌঁছে দিতে যাওয়ার পথে বিজিবির হাতে ধরা পড়েছে। বিজিবি জানায়, আটক পিস্তলের মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ