কুড়িগ্রাম প্রতিনিধি: পারিবারিক কলহের জের ধরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ভাগিনার কিলঘুষিতে মামার মৃত্যু ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামের। নিহত ওই ব্যক্তির নাম কাদের বকস (৫৭)। সে মৃত বাচ্চা মিয়ার পুত্র। সোমবার সকাল বেলা কাদের বকসের ভাগিনা একই গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র আইনুল হক এর সাথে পূর্বের পারিবারিক কলহের জের ধরে ঝগড়া বাধে এবং বাক-বিতান্ডার এক পযার্য় তার প্রতিপক্ষের লোকজন কাদের বকস কে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে। এতে কাদের বকস মাটিতে লুটিয়ে পরে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী আইনুল ও তার ছোট বোন আম্বিয়াকে আটক করে পুলিশে দেয়।
নিহতের ছেলে শহিদুল ইসলাম বাদী হয়ে ৪জনের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন । ফুলবাড়ী থানার ইনচার্জ বজলুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি হত্যা মামলা দায়ের করায় আটক দুই আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।