• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ডোমারে প্রেমিকের পর প্রেমিকার আত্মহত্যা !

atto hottaনীলফামারী প্রতিনিধি: প্রেমিকের মৃত্যুর দুই মাসের মাথায় কিটনাশক পানে মারা গেলেন প্রেমিকাও। সোমবার রাত ৮টার দিকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রেমিকা লিপা রানী রায়(১৯)।
লিপা উপজেলার বামুনিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খামার বসুনিয়া গ্রামের অক্ষয় কুমার রায়ের মেয়ে। নিহতের পারিবারিক সুত্র জানায়, দুপুরে বাড়িতে কিটনাশক পান করলে অসুস্থ্য হয়ে পড়েন লিপা। তাৎক্ষণিক ভাবে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসা চলে তার। রাতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায় লিপা।
প্রসঙ্গত লিপা উপজেলার বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদ সদস্য জহুরুল ইসলামের ছেলে লাইজু ইসলাম রাজুর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে লিপা ধর্মান্তরিত হয়ে হোসনে আরা নাম ধারণ করে পালিয়ে বিয়ে করেন। বিষয়টি জানাজানি হলে মেয়ে পরিবার প্রেমিকের বিরুদ্ধে অপহরণ মামলা করে। মামলা চলাকালিন সময়ে গত ১৫জানুয়ারী কিটনাশক পানে আত্মহত্যা করেন প্রেমিক লাইজু।
মেয়েটির প্রেমের কথা স্বীকার করে বামুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোরঞ্জন রায় বলেন, ছেলেটির পথ অনুসরণ করে মেয়েটিও একই পথ অবলম্বন করে মারা গেলো। ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাজানা আফরিন জানান, পয়জনিং এর কারনে মেয়েটি মারা গেছে।
বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কফিল উদ্দিন জানান, নিহতের ঘটনায় ডোমার থানায় একটি অপমৃত্যু(ইউডি) মামলা হয়েছে। মঙ্গলবার সকালে ময়না তদন্তের জন্য মৃতদেহ নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ