• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পুলিশের ধাওয়ায় জামায়াত কর্মী নিহত

Deathসিসি ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের ধাওয়ায় আইয়ুব আলী (৫৫) নামে এক জামায়াত কর্মী নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টায় উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানা যায়, রাত ১১টার দিকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ধনিজকরা আল ফারাবী স্কুলে একটি ঘরোয়া বৈঠকে বসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পলিয়ে যায়। দৌড়ে পালানোর সময় জামায়াত কর্মী আইয়ুব আলী স্ট্রোক করে। পরে স্থানীয়রা মুন্সিরহাট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেণ।
এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারী শাহ মো. মিজানুর রহমনা জানান, তাদের শান্তিপূর্ণ বৈঠকে হঠাৎ পুলিশ হানা দেয়। এ সময় নেতা-কর্মীরা পালিয়ে যাওয়ার সময় জামায়াত কর্মী আইয়ুব আলী স্ট্রোক করে ঘটনাস্থলে নিহত হয়।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহী জামায়াতের বৈঠকে হানার বিষয়টি অস্বীকার করে বলেন, পুলিশের একটি টহল গাড়ি স্কুলের সামনে মানুষের আনাগোনা দেখে সেখানে থামলে অবস্থানরতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে কাগজপত্র বিহীন ৪টি মোটর সাইকেলসহ শিবলু নামে এক কিশোরকে আটক করা হয়। তবে জামায়াত কর্মী নিহতের বিষয়ে তিনি অবগত নয় বলে জানান। শীর্ষ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ