• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সৈয়দপুরে লাশের নড়াচড়া নিয়ে তোলপাড়!

lashসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে মৃত্যুর প্রায় ৭ ঘন্টা পর লাশের নড়াচড়া নিয়ে তোলপাড় হয়েছে। পরে জানাজা নামায বন্ধ করে ওই ব্যক্তিকে হাসপাতালে নেয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
সূত্র মতে, সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কুমারগাড়ী গ্রামের এক সন্তানের জননী সুফিয়া খাতুন (৪০) সোমবার বেলা ১টার দিকে অসুস্থ হয়ে পরে। এ সময় পরিবারের লোকজন দ্রুত স্থানীয় চওড়া বাজারের একজন পল্লী চিকিৎসকের শরনাপন্ন হয়। ওই চিকিৎসক সুফিয়া খাতুনকে মৃত হিসেবে ঘোষণা করে। ফলে দাফনের জন্য পারিবারিক কবর স্থানে মৃত সুফিয়ার কবর খোঁড়া হয়। রাত ৮টার সময় জানাজার জন্য যখন মৃতাকে নামাজের সামনে রাখা হয় এ সময় মৃতার নড়াচড়া চোখে পড়ে ক’জনের। এমন খবর মুহুর্তের মধ্যে ছড়িয়ে পরে গ্রামের লোকজনের কাছে। তারা ওই মুতাকে দ্রুত সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। পরে লাশ নিয়ে ফিরে যায় স্বজনরা।
এ ব্যাপারে সৈয়দপুরে বিশিষ্ট চিকিৎসক ডা. শেখ নজরুল ইসলাম সিসি নিউজকে জানান, এটি দৃষ্টি ভ্রম হতে পারে। তিনি বলেন, কয়েক ঘন্টা পরেও মৃত ব্যক্তির শরীরের পেশী সংকোচন-প্রসারণ হয়। যা ‘রাইগর মোরটিস’ নামে পরিচিত।
উল্লেখ্য যে, মৃতা সুফিয়া ওই গ্রামের মোশাররফ হোসেন ওরফে মশার মেয়ে। সে সৈয়দপুর পৌরসভার ঢেলাপীরের জনৈক নজরুল ইসলামের স্ত্রী। স্বামী দ্বিতীয় বিয়ে করার কারণে একমাত্র সন্তানকে নিয়ে সুফিয়া দীর্ঘ কয়েক বছর ধরে পিত্রালয়ে বসবাস করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ