বিনোদন ডেস্ক: নতুন মাইলফলক তৈরি করেছেন কিম টিভি রিয়েলিটি শো তারকা কিম কার্দাশিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এখন তাঁর অনুসরণকারীর সংখ্যা দুই কোটি। এইচ শোবিজের খবরে এ তথ্য জানা গেছে।
বিষয়টি জানার পর ৩৩ বছর বয়সী কিম তাঁর একটি টুইটে জানান, দুই কোটি অনুসরণকারী! আপনারা কি আমার সঙ্গে মজা করছেন। আমি আপনাদের সত্যি ভালোবাসি।
পাঁচ কোটি ফলোয়ারের সংখ্যা নিয়ে কিমের ঠিক উপরেই রয়েছেন দ্য ডার্ক হর্স খ্যাত গায়িকা কেটি পেরি। আর পেছনে আছেন জাস্টিন বিবার। তাঁর অনুসরণকারীর সংখ্যা চার কোটি ৯০ লাখ ৩০ হাজার।